Wednesday, October 4, 2017

=একি সাগর বাবু!! তুমি লুঙ্গি পরে আমার সাথে দেখা করতে আসছো কেনো?(প্রিয়া)
=কি কও তুমি..?? আমি লুঙ্গি পইরা আসবো কেন??(আমি)
=তাহলে এটা কি পেটিকোট বাবু..??(প্রিয়া)
=বিশ্বাস করো প্রিয়া, আমি লুঙ্গি পইরা আসি নি!! এটা কিভাবে হলো আমি জানি না!!(আমি)
=প্রিয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে!!😡 যেকোনো সময় বোমা ফুটবে। এখান থেকে পালানোই
ভালো মনে করছি!!
প্রাণপণ দৌড় দিলাম, দৌড়াডে পারছিনা তাও দৌড়াচ্ছি😂😂
হঠাত পায়ে কি যেনো বাধলো আমি ধরাস করে পড়ে অজ্ঞান হয়ে গেলাম!!😣😣
চোখ খুলে দেখি আমার আম্মাজান দাঁড়িয়ে আছে.....
=ওই হারামজাদা,,😂
তুই মেঝেতে শুয়ে আছিস ক্যান..??😜(আম্মু)
😂😂😂 আমি মেঝেতে শুয়ে আছি। তারমানে সপ্নে খাট থেকে মেঝেতে পড়েছি। লুঙ্গি পইরা প্রিয়ার সাথে দেখা করতে জাইনি। ইয়াহু...... বাইচা গেছি!!😍
=ওই হারামজাদা ষাড়ের মতো চেচাচ্ছিস ক্যান??(আম্মু)
=আম্মু আমি যে কি খুশি তোমারে বুঝাইতে পারুম না!!😄(আমি)
=বুঝাতে হবে না,, ফ্রেস হয়ে জলদি খেতে আয়!!(আম্মু)
=যাও আমি আসছি!!(আমি)
-উঠে প্রিয়াকে ফোন দিলাম!!
=হাই জানেমান আমি ভালো আছি!! তুমি কেমন আছো..??(আমি)
=খচ্চর কোথাকার😂 আমিও ভালো আছি!!(প্রিয়া)
=আজ দেখা করছো তো বাবুই..??(আমি)
=আমি তো আসবো!! তুমি না আসলে সোজা তোমার বাড়ি যাবো!!(প্রিয়া)
=আরে কি যে বলনা আজ তুফান হইলেও তোমার লগে দেখা করুম!!(আমি)
=দেখা যাবে!! গত ২সপ্তাহ ধরে দেখা করবে বলে করোনি!!(প্রিয়া)
=আজ দেখা হবে জান্টু😍(আমি)
=আচ্ছা বাই!!(প্রিয়া)
=ওকে....(আমি)
নাস্তা করে একটু এফবিতে লগইন করলাম!! অবশ্য প্রিয়ার সাথে চ্যাট করছিলাম!!
আর এখন লুঙ্গি পড়ে আছি!!😂
প্রিয়ার সাথে চ্যাট করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে টেরপানি!! প্রিয়া আমাকে বললো সে গুসলে যাবে আমি যাতে যাই!!
বাট আমি তো এখন যাবোনা রিল্যাক্স মুডে কিছুক্ষণ শুয়ে থাকবো মেঝেতে!! ঠিক এই টাইমে মেঝেতে শুতে কি মজা!!
ঘুম থেকে উঠে, ঘড়িতে দেখি ৪টা বাজে। ৪:৩০এ প্রিয়ার সাথে দেখা করার কথা!! মাথায় হাত পড়লো!!😨😨
প্রিয়া অনেকগুলো মেসেজ করছে!! তড়িঘড়ি করে টাওয়ালটা নিয়ে বাথরুম এ গুসল করতে ঢুকলাম!! আম্মাকে বললাম আমার শার্ট আর প্যান্ট টা দিতে!! একটু পর আম্মা বাইরে থেকে বাথরুম এ হার বাড়িয়ে দিয়ে বললো এই নে ধর,,,,,
=আম্মা একি লুঙ্গি ক্যান???(আমি)
_লুঙ্গি পড় তোর সব শার্ট পেন্ট ধুয়ে দিছি শুকাতে দেরি হবে!!(আম্মা)
আম্মার কথা শুনে আমি পুরাই লল!! আমার প্রচণ্ড হাসি পাচ্ছে!! একটু হেসেই নেই কেমন.. 😂😂😂😂
=আম্মু এটা কি করছো!! একটা তো রেখেদিতা সব ধুতে গেলা ক্যান??(আমি)
=ময়লা দেখাছিলো তাই।(আম্মু)
=😂😂😂😂😂 (আমি)
=হাসছিস ক্যান(আম্মু)
=আম্মু কয়টা বাজে একটু দেখবা প্লিজ😂(আমি)
=৪:৩০ এর বেশি হবে না!!(আম্মা)
=ওয়াও আম্মু গ্রেট।😨😨 (আমি)
তাড়াতাড়ি লুঙ্গি পড়ে নিজের রোমে এসে ছিটকিনি লাগিয়ে দিলাম!! আর আম্মাকে বললাম বাইরে থেকে কেউ যদি দেখা করতে আসে তাহলে বলে দিতে আমি মামাবাড়ি!!
আনুমানিক ৫টা বাজে মনে হয়!! হটাত কলিংবেল বেজে উঠলো। আমার সন্দেহ যদি ভুল না হয় তাহলে প্রিয়া এসেছে!!
আল্লাহ আমাকে বাচাও!!😨😨
আম্মা প্রিয়াকে আগেথেকেই চিনে তাহলে বিনা বাধায় ঢুকতে দিবে!! তারপর আমার কি হবে ভাবতেই গরম একটা ঝালের হাওয়া আমার কান দিয়ে বেরিয়ে গেলো!! আম্মা প্রিয়াকে বসতে বলে আমার রোমের দিকে এগিয়ে আসছে!! এসেই....
=এই সাগর দরজা খুল!! প্রিয়া তোর সাথে দেখা করতে এসেছে!!(আম্মু)
=না না আম্মু আমি কিছুতেই বের হবো না তুমি ওকে চলে যেতে বলো!!(আমি)
=মানে কি তুই বেড়িয়ে আয় বলছি। প্রিয়া কখন থেকে বসে আছে!!(আম্মা)....
আমাদের চিৎকার শুনে দেখ প্রিয়াও চলে আসছে।
=এই সাগর তুমি দড়জা খুলছো না ক্যান??(প্রিয়া)
=
কাম সারছে!! এবার ইজ্জতের ফালুদা হয়ে গেলো। লুঙ্গি পড়েই প্রিয়ার সামনে আসতে হইলো!! আমাকে এই অবস্তায় দেখে প্রিয়ার সেকি হাসি😂😂
ইচ্ছে হচ্ছিলো লুঙ্গি পেতে প্রিয়ার হাসির মুক্তা কুড়াই। কিন্তু এখন তো নিজেই পড়ে গেছি আমারে কে কুড়োবে!! হাসতে হাসতে প্রিয়া বললো!!
=এই জন্যই বাইরে আসতে চাচ্ছিলে না😂😂(প্রিয়া)
সেদিনের পর থেকে প্রিয়ার সামনে সবসময় মাথা নিচু করে থাকতে হয়। লজ্জা লাগে যদিও সামনের মাসে আমাদের বিয়ে তাও ক্যামন লজ্জা লজ্জা লাগে!! মনে মনে পন করি লুঙ্গি পড়েই বাসরঘরে ঢুকবো!! যা হয় হবে!!
বিয়ের শপিং করতে গিয়ে প্রিয়া আমাকে ফোন করে বলে "বাবু তোমার জন্য লুঙ্গি কিনছি এটা পড়ে তুমি আমাকে বিয়ে করতে আসবে ওকে😂😂😂"
সেদিন আমি কিছু বলিনি এর উচিত জবাব আমিও তোমাকে দিবো প্রিয়া সোনা!!
অবশেষ এ আসলো সেই আকাঙ্ক্ষিত রাত!! মানে বাসর রাত!! সব প্লানিং রেডি। ওই তো লম্বা ঘুমটা দিয়ে বসে আছে।
ইতোমধ্যে সব খুলে লুঙ্গি পড়ে ফেলছি!!
প্রিয়ার ঘুমটা তুলতেই দেখি প্রিয়া বোমাফাটা দৃষ্টিতে আমার দিকে থাকিয়ে আছে!!,,,
=এই তুমি লুঙ্গি পড়লে ক্যান??(প্রিয়া)
=আমি কি উত্তর দিব ভেবে পেলাম না!! পালানোই শ্রেয় মনে হচ্ছে কিন্তু বাইরে তো সবাই নানান প্রশ্ন করবে তখন কি হবে!! ততোক্ষণে প্রিয়াও আমার অনেক কাছে চলে এসেছে!! এতো কাছে যে ওর নিঃশ্বাস শুনতে পাচ্ছি!! ভাবছি হয়তো কিস করবে ওমা কিন্তু ওর ঠোট তো আরো ওপরে উঠছে,,,,,,,,,,,,,,,,,,,,
আউউউউউউউউউউউউ,,,,,,,,
=এটা কি করলা তুমি নাকে কামর দিলা ক্যান??(আমি)
=মনে করে দেখো আমাদের কি কথা ছিলো। তোমার নাক কামড়াতে দিবে বলেছিলে।(প্রিয়া)
=তাই বলে এত্তো জোরে। এবার তুমি রেডি হও তোমার কোথায় কামর দিবো মনে আছে?,,,,,, আসতে আসতে প্রিয়ার দিকে এগুতে লাগলাম প্রিয়া পিছাতে লাগলো। "এই এই আপনারা কি করছেন? এদিকে তাকিয়ে আছেন ক্যান চোখ বন্ধ করে ফেলুন বলছি"
(বাকিটা ইতিহাস)
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
(আশা করি ভুলগুলা ক্ষমার চোখে দেখবেন)
--------------------------------
Writer:Rahat Ahmed(অভিমানী রাজকুমার💔)

2 comments:

  1. Thank you for your interesting and informative blog. I have enjoyed reading it and appreciate the work you have put into it. Here is some relevant information for you to review .
    kids tactical vests

    ReplyDelete